• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

চোর সন্দেহে শিশু খুন গ্রেপ্তার ২, স্বীকারোক্তি

চোর সন্দেহে শিশু খুন
গ্রেপ্তার ২, স্বীকারোক্তি

# নিজস্ব প্রতিবেদক :-
কুলিয়ারচরে মোটরসাইকেল চুরির সন্দেহে ১৫ বছরের ছেলেকে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে পিবিআই গ্রেপ্তার করেছে। একজন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।
পিবিআই পুলিশ সুপার শাহাদাত হোসেন জানিয়েছেন, কুলিয়ারচরের পূর্ব গাইলকাটা গ্রামের সারোয়ার আলমের মোটরসাইকেল কিছুদিন আগে চুরি হয়েছিল। গত ৩ মার্চ সন্ধ্যায় বাজিতপুরের মির্জালীর ছেলে রাব্বি (১৫) কুলিয়ারচর বাজারে গেলে সারোয়ার আলম (৪৩) ও বড়খারচরের আরজু মিয়াসহ ৪৮) কয়েকজন রাব্বিকে চোর সন্দেহে বেধম প্রহার করেন। রাব্বি জ্ঞান হারিয়ে ফেললে এরা তাকে কুলিায়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় রাব্বির বাবা মির্জালী পরদিন কুলিয়ারচর থানায় মামলা করলে মামলাটির তদন্তের দায়িত্ব পায়। পিবিআই সারোয়ারকে মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আরজুকে কুলিয়ারচর বাজার থেকে গ্রেপ্তার করে। আজ বুধবার সন্ধ্যার আগে সারোয়ারকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্তের আদালতে নিয়ে গেলে তিনি হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে পিবিআই পুলিশ সুপার জানিয়েছেন। এরপর উভয়কে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *