# নিজস্ব প্রতিবেদক :-
পুষ্টি সম্পর্কে মানুষের ধারণা বাড়ছে, সচেতনতা বাড়ছে। কিন্তু পুষ্টির অবিচ্ছেদ্য অংশ হচ্ছে দ্রব্য ও দ্রব্যমূল্য। মূল্যবৃদ্ধির কারণে বর্তমান বাজারে প্রান্তিক জনগোষ্ঠী এবং স্বল্প আয়ের মানুষেরা প্রয়োজনমত পুষ্টিকর খাবার কিনতে পারছেন না। পরিমাণ কমিয়ে দিয়েছেন। তবে দামি পুষ্টিকর খাবারের পাশাপাশি সাশ্রয়ী পুষ্টিকর খাবার চিনতে হবে, কিনতে হবে। প্রয়োজনে নিজেরা ফলাতে হবে। নিজেরা প্রস্তুত করে নিতে হবে। পুষ্টি বিষয়ক জেলা সমন্বয় কমিটির সভায় এসব কথা বলা হয়।
আজ ১১ এপ্রিল মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নুরুজ্জামানের সভাপতিত্বে কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন সাইফুল ইসলাম, ডা. কল্পনা মজুমদার, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন অর রশিদ, জেলা ব্র্যাক সমন্বয়ক মো. শফিকুল ইসলাম প্রমুখ।