• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

সড়ক দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেলেন পরিকল্পনামন্ত্রী

সড়ক দুর্ঘটনা থেকে প্রাণে
বেঁচে গেলেন পরিকল্পনামন্ত্রী

# নিজস্ব প্রতিবেদক :-

অল্পের জন্য সড়ক দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সিলেটে ত্রাণ দেওয়ার যাওয়ার পথে নরসিংদীর রায়পুরা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। এ সময় পরিকল্পনামন্ত্রীর পাজেরো গাড়ির সঙ্গে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আজ (২০ মে) বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলাধীন নীলকুঠি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
তবে এই ঘটনায় কেউ হতাহত না হলেও মন্ত্রীর গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।
পরিকল্পনামন্ত্রীকে বহনকারী গাড়িচালক মো. নেসার জানান, পরিকল্পনামন্ত্রী ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে সিলেট যাচ্ছিলেন। প্রটোকলের গাড়িটি সামনেই ছিলো। মন্ত্রীর গাড়ি রায়পুরা উপজেলার নীলকুঠি বাসস্ট্যান্ডে পৌঁছালে ভৈরব থেকে নারায়ণগঞ্জগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। মন্ত্রীর গাড়ির সঙ্গে ধাক্কা লাগা প্রাইভেটকারচালক মো. আমজাদ বলেন, তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন থেকে ১৬০০ টাকা ভাড়ায় যাত্রী নিয়ে ভৈরব যাচ্ছিলেন। ভৈরবের নিকটস্থল মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় (জগন্নাথপুর ব্রিজের আগে) পৌঁছালে পুলিশের ব্যারিকেট দেখে সেখানেই যাত্রী নামিয়ে দিয়ে পুনরায় নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়।
নীলকুঠি বাসস্ট্যান্ডের কাছে এসে পুলিশের প্রটোকলের গাড়ি দেখে হতচকিত হয়ে ব্রেক চাপলে বৃষ্টি ভেজা পিচে প্রাইভেটকারটি স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়িতে আঘাত করে।
এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন বলেন, এ দুর্ঘটনায় কেউ আহত হয়নি। মন্ত্রী সুস্থ আছেন এবং তিনি অন্য একটি গাড়িতে করে প্রটোকলসহ সিলেট সুনামগঞ্জের উদ্দেশ্যে পুনরায় রওনা হয়ে গেছেন।
এদিকে প্রাইভেটকারচালককে আটক করা হয়েছে। হাইওয়ে পুলিশ এলে তাদের কাছে চালক ও গাড়ি হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *