• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কুলিয়ারচরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার-১

মজিবুর রহমান

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১২) টাকার লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে মজিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে কুলিয়ারচর থানা পুলিশ। ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শনিবার (৮ এপ্রিল) সকাল ১১টা ১০ মিনিটের সময় কুলিয়ারচর থানায় মামলা রুজু হওয়ার এক ঘন্টার মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল্লাহ অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার মাধবদী গ্রামের নিজ বাড়ি থেকে মজিবুর রহমানকে গ্রেফতার করে। অভিযুক্ত মজিবুর রহমান মাধবদী গ্রামের মৃত রুপা গাজীর ছেলে। জানা যায়, গত ৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মাধবদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী (১২) তার চাচার বাড়ী থেকে অভিযুক্ত মো. মজিবুর রহমানের বাড়ির আঙ্গিনা দিয়ে নিজ বাড়িতে যাওয়ার সময় মজিবুর রহমান ওই ছাত্রীকে তার জমি থেকে মরিচ তুলে দেওয়ার জন্য মেয়েটিকে অগ্রিম ১শত টাকা সাদে। মেয়েটি মজিবুর রহমানের নিকট থেকে টাকা আনতে গেলে মজিবুর রহমান মেয়েটিকে হাতে ধরে জোরপূর্বক তার বসত ঘরে নিয়ে যায়। পরে ঘরের দরজা বন্ধ করে ভয়ভীতি প্রদর্শন করে মেয়টির পড়নের কাপড় চোপড় ছিড়িয়া অর্ধ-উলঙ্গ করিয়া জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটি মজিবুর রহমানকে ধাক্কাদিয়ে ফেলে ঘর থেকে বের হয়ে বাড়ি আসিয়া কান্নাকাটি করে তার মাকে ঘটনা খুলে বলে। মেয়টির বাবা চট্রগ্রাম জুতার কারখানায় কাজ করে। সংবাদ পেয়ে বাড়ি এসে তার স্ত্রীকে সাথে নিয়ে শনিবার সকালে থানায় গিয়ে স্ত্রীকে বাদী করে একটি মামলা দায়ের করে। এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাইফুল্লাহ বলেন, মামলা রুজু হওয়ার এক ঘন্টার মধ্যে আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *