• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে ২৪টি বাল্কহেড নৌকার মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ২৪টি বাল্কহেড নৌকার মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। ৩ এপ্রিল সোমবার ভৈরব মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ। এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার নৌ-পুলিশ এডিশনাল এসপি তানভীর ভূঁইয়া, ভৈরব নৌ-থানার ওসি সাইদুর রহমান ও পুলিশ সদস্য।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, মেঘনা নদীতে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত ফিটনেস বিহীন বিভিন্ন নৌকা চলাচল করে। আজ অভিযানে তাদের ২৪টি নৌকার মালিককে ১ লক্ষ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের কারোরই সার্ভে সনদ নেই। জীবন রক্ষাকারী সরঞ্জাম, অগ্নি নিবারণ যন্ত্র, এমনকি রেজিস্ট্রেশনও নেই। ওই বাল্কহেড নৌকার মালিকগণ ওজনের চেয়েও বেশী মালামাল নিয়ে নৌ-পথে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। সর্বনি¤œ ৩ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত তাদের জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিঁনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *