• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

ছদাকা ও যাকাত প্রদানের গুরুত্ব ও ফযীলত

ছদাকা ও যাকাত প্রদানের গুরুত্ব ও ফযীলত

ডা. এ.বি সিদ্দিক

এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য অর্থের খুবই প্রয়োজন। আর অর্থনৈতিক বিষয়ে ইসলামী শরীয়ত অত্যন্ত চমৎকার ও ভারসাম্যপূর্ণ সমাধান পেশ করেছে। সমাজের ধনী-দরিদ্রের মাঝে গুরুত্ব কমিয়ে আনতে দরিদ্র ও নিঃস্ব মানুষগুলোর খাওয়া-দাওয়াসহ মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে ইসলাম গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ছদাকাহ ও যাকাতের বিধান দিয়েছে। নিম্নে এই সংক্রান্ত আলোচনা তুলে ধরা হল ঃ
ছদাকাহ শব্দটি আরবী। অর্থ হল, দান, কল্যাণ বা মঙ্গল পৌঁছে দেওয়া। পরিভাষিক অর্থের অন্যের জন্য কল্যাণ, উপকার বা সুবিধা পৌঁছে দেওয়াকে ছদাকাহ বলা হয়। ছদাকাহ শব্দটি ফরয যাকাত এবং সাধারণ ছদাকাহ দুটিকেই শামিল করে। তবে দুটির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যেমন- ছদাকাহ শব্দটি সম্পদসহ সকল নেক কাজের সাথে সংশ্লিষ্ট। রাসূল (সা.) বলেন, প্রতিটি ভাল কাজই ছদাকাহ। (আবু দাউদঃ ৪৯৪৭)
পক্ষান্তরে যাকাত বলা হয়, নিছাব পরিমাণ সম্পদ (অর্থাৎ সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন ভরি রূপা কিংবা এগুলোর মূল্যের সমপরিমাণ অথবা তার চেয়ে বেশী নগদ টাকা বা ব্যবসায়িক সম্পদ) কারো নিকট পূর্ণ এক বছর (মজুত থাকা অবস্থায়) অতিবাহিত হওয়ার পর তার থেকে একটি অংশ (অর্থাৎ ৪০ ভাগের এক ভাগ) হাশেমী ও মুত্তালিব (গোত্র) ব্যতীত নির্দিষ্ট খাতে (তথা দরিদ্র ও অনুরূপ অন্যান্যদেরকে) প্রদান করাকে।
যাকাত ও ছদাকাহ প্রদানের গুরুত্ব ও ফযীলত: ইসলামী শরীয়তে যাকাত একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ইসলামের ৫টি স্তম্ভের মধ্য থেকে অন্যতম একটি স্তম্ভ হল যাকাত। আল-কুরআনের ৮টি মাক্কী ও ২২টি মাদানী সূরায় যাকাতের আলোচনা এসেছে। কেও যদি যাকাত প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করে, তাহলে সে কাফের হিসাবে পরিগণিত হবে। যাকাত আদায় না করে সম্পদ জমা করে রাখলে আখিরাতে সেই সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তা দ্বারা কপালে, পার্শ্বদেশ ও পিঠে দাগ দেওয়া হবে। কিয়ামতের দিন সেই সম্পদকে বিষধর সাপে রূপান্তরিত করে সম্পদশালীর গলায় ঝুলিয়ে দেয়া হবে। যা তাকে দংশন করতে থাকবে আর বলবে আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত সম্পদ। অবশেষে সে জাহান্নামে প্রবেশ করবে। যাকাত আদায় করা এত ফযীলতপূর্ণ একটি ইবাদত যে, তা সম্পদকে পরিশোধিত ও পবিত্র করে।
যাকাত প্রদানকারীগণকে আল্লাহ তায়ালা প্রকৃত ঈমানদার বলে স্বীকৃতি প্রদান করেছেন। যাকাত আদায় করার মাধ্যমে জান্নাত লাভ করা যায়। এরকমভাবে সাধারণ ছদাকাহ প্রদানেরও অনেক ফযীলত রয়েছে। কেননা আল্লাহর রাস্তায় ছদাকাহ করলে সম্পদ বৃদ্ধি হয়। এর মাধ্যমে অফুরন্ত প্রতিদানের সাথে সাথে পাপ ও ত্রুটি থেকেও মুক্ত হওয়া যায়। এটি জাহান্নাম থেকে বাঁচার অন্যতম একটি মাধ্যম। কেননা হাদীসে এসেছে, নবী করীম (সা.) বলেছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদিও খেজুরের একটি টুকরা ছদাকাহ করে হয়। (নাসাঈ: ২৫৫২
উল্লেখিত আলোচনা থেকে যাকাত প্রদান ও ছদাকাহ করার গুরুত্ব ও ফযীলতের বিষয়টি স্পষ্ট হয়ে যায়।
পরিশেষে বলা যায় যে, যাকাত ও ছদাকাহ ইসলামের গুরুত্বপূর্ণ দুটি শাখা। এর মূল লক্ষ্য হল, মানুষকে শুদ্ধতম মানুষ করে গড়ে তোলা। সৃষ্টির সেরা সৃষ্টি হিসাবে দায়িত্ব পালন যোগ্য করে গড়ে তোলা। মহান আল্লাহর ভালবাসা লাভে উপযুক্ত করে গড়ে তোলা। সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বভিত্তিক কল্যাণময় সমাজ প্রতিষ্ঠিত করার ভিত্তি স্থাপন করা। দুনিয়াবী কল্যাণের পাশাপাশি আখিরাতের কল্যাণ ও মঙ্গল লাভের উপযুক্ত করে গড়ে তোলা। তাই আমাদের উচিত বেশী করে ছদাকাহ প্রদান করা এবং যাকাত ফরয হলে সঠিক নিয়মে যাকাত আদায় করা। আল্লাহ আমাদের তাওফীক দিন। আমীন

প্রচারে : আসুন কুরআন পড়ি, সফল জীবন গড়ি।
আল-শেফা জেনারেল হাসপাতাল (প্রা.), ভৈরব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *