• রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

করিমগঞ্জ হাসপতালে ডাক্তার লাঞ্ছিত হওয়ায় মানববন্ধন

ডা. ওয়াসিমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন -পূর্কণ্ঠ

করিমগঞ্জ হাসপতালে ডাক্তার
লাঞ্ছিত হওয়ায় মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি
করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্ন ডা. মো. কামরুল হাসান ওয়াসিম এক মৃত রোগির স্বজনদের দ্বারা লাঞ্ছিত হয়ে থানায় মামলা করেছেন। আসামী এখনও গ্রেপ্তার না হওয়ায় তিনিসহ হাসপাতালের সবাই নিরাপত্তাহীনতায় রয়েছেন। দ্রুত আসামী গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে আজ ৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১টায় হাসপাতালের ডাক্তারসহ সকল স্টাফ হাসপাতাল প্রাঙ্গনে মানববন্ধন করেছেন। এসময় হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মাহফুজুর রহমান বক্তৃতা করে দ্রুত আসামী গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও হাসপাতাল পরিবারের নিরাপত্তা দাবি করেছেন।
উল্লেখ্য, শুক্রবার বিকালে করিমগঞ্জ পৌর এলাকার ফিরোজা বেগম (৭০) নামে এক রোগিকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে ডা. কামরুল হাসান ওয়াসিম পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এরপরই রোগির ছেলে মামুন (৪৫) ও রোগির নাতি রিয়াজসহ (৩০) কয়েকজন তার ওপর হামলা করে কিলঘুষি মারতে থাকেন এবং হত্যার হুমকি দেন। তখন হাসপাতালের স্টাফ ও অন্য রোগির স্বজনরা তাকে রক্ষা করেন। এ ঘটনায় ডা. ওয়াসিম বাদী হয়ে মামুন ও রিয়াজসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামী করে করিমগঞ্জ থানায় শনিবার মামলা (মামলা নং ২) করেছেন। এ ঘটনার বিচার দাবিতে রোববারও হাসপাতালের স্টাফগণ কর্বিরতি পালন করে মানববন্ধন করেছিলেন। তবে আসামী এখনও গ্রেপ্তার হয়নি। ফলে আজ মঙ্গলবারও মানববন্ধন হয়েছে। এ ব্যাপারে আক্রান্ত ডাক্তার ওয়াসিমে জানান, তিনি এখন মানসিক ট্রমায় রয়েছেন। যে কারণে এখন তার সহকর্রা তার দায়িত্ব পালন করছেন। তবে প্রযুক্তির যুগে চারদিনেও আসামী গ্রেপ্তার না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেছেন। এদিকে করিমগঞ্জ থানার পরিদর্ক (তদন্ত) জয়নাল আবেদীন জানিয়েছেন, আসামী গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *