# নিজস্ব প্রতিবেদক্ :-
কিশোরগঞ্জ ও ভৈরবে পৃথক অভিযানে দুই মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ভৈরবের সহকারি কমিশনার (ভূমি) বাবলু সূত্রধর ও জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ফেরদৌসের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান তালকুদার, উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ও তপু খানসহ রেইডিং টিম বৃহস্পতিবার (৩ নভেম্বর) সদর উপজেলার কাটাখালি এলাকার কলাবাগানে গাঁজা সেবনের সময় পার্শ্ববর্তী মনিপুর ঘাট এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে নূর ইসলাম এবং ভৈরবের কমলপুর আমলাপাড়া এলাকায় মহর আলীর ছেলে দ্বীন ইসলামকে গাঁজাসহ গ্রেফতার করেছে। উভয়কে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদ- ও অর্থদ- প্রদান করেছেন।