• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় বিশ্ব জলাতংক দিবস পালন করেছে

জলাতংক দিবসে সিভিল সার্জন কার্যালয়ের সচেতনতা শোভাযাত্রা -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জ সিভিল সার্জন
কার্যালয় বিশ্ব জলাতংক
দিবস পালন করেছে

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ‘মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব জলাতংক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ২৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন। এ ছাড়াও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. খাইরুল আমিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মহসীন খান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মাহবুবুর রহমান, জেলা ব্র্যাক সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. ওবায়দুল হক প্রমুখ। শেষে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *