• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে পালিত হলো বিশ্ব জলাতংক দিবস

বক্তব্য রাখছেন জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. হেলাল উদ্দিন -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে পালিত হলো
বিশ্ব জলাতংক দিবস

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে ‘মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়’ প্রতিপাদ্য নিয়ে এবারের বিশ্ব জলাতংক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ২৮ সেপ্টেম্বর বুধবার সকালে ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম। জলাতংক বিষয়ে সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মাহবুবুর রহমানের উপস্থাপিত মূল প্রবন্ধের ওপর অন্যান্যের মধ্যে আলোচনা করেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. খাইরুল আমিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম প্রমুখ।
মূল প্রবন্ধে বলা হয়, জলাতংক হলে মৃত্যু শতভাগ। জলাতংকের ভেকসিন আবিষ্কার করেছেন বিজ্ঞানী লুই পাস্তুর। ১৮৯৫ সালের ২৮ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করার পর থেকে এই দিনে বিশ্ব জলাতংক দিবস পালিত হয়ে আসছে। জলাতংকে বিশ্বে বছরে ৫৯ হাজার মানুষ মারা যায়। বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে জলাতংকজনিত মৃত্যু শূন্যের কোটায় নামিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে। কুকুর, বানর, শিয়াল, বিড়াল, বেজির মাধ্যমে জলাতংক হতে পারে। তবে ৯৫ ভাগ জলাতংক হয়ে থাকে কুকুরের মাধ্যমে। এসব প্রাণীর কামড়, আঁচড় এবং লালার মাধ্যমে জলাতংকের জীবানু মানবদেহে প্রবেশ করতে পারে। লালা বা রক্তপাতহীন আঁচড় লাগলে ওই স্থানে অন্তত ১৫ মিনিট কাপড় কাঁচার সাবান দিয়ে ঘষতে থাকলে জীবানু মারা যায়। আর কামড় বা আঁচড়ে রক্ত বের হলে সেক্ষেত্রে ইনজেকশন দিতে হবে। বর্তমানে সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে জলাতংকের ইনজেকশন সহজলভ্য আছে বলে সভায় জানানো হয়েছে। এছাড়া প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে দেশের ১৭ লাখ কুকুরকে এন্টি রেবিস ভেকসিন দেয়ার কার্যক্রমও রয়েছে। সভায় কুকুরকে আঘাত বা বিরক্ত না করার জন্য এবং শিশুদেরকে কুকুরের সংস্পর্শ থেকে দূরে রাখার পরামর্শ দেয়া হয়েছে। আলোচনা সভাশেষে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *