• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে করোনায় মৃত্যুহীনতার বর্ষপূর্তি

কিশোরগঞ্জে করোনায়
মৃত্যুহীনতার বর্ষপূর্তি

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে করোনায় মৃত্যুহীনতার বর্ষপূর্তি হলো। জেলায় করোনায় এ পর্যন্ত মোট ২১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সর্বশেষ ব্যক্তিটি ভৈরবে মারা গেছেন গতবছর ৮ সেপ্টেম্বর। এরপর থেকে টানা এক বছর করোনায় আর কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানা যায়, এ পর্যন্ত জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ২৯১টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৪৩৯ জনের। এদের মধ্যে মারা গেছেন ২১৫ জন। উপজেলাওয়ারি মৃতের সংখ্যা সদরে ৭২ জন, হোসেনপুরে ৮ জন, করিমগঞ্জে ১১ জন, তাড়াইলে ৫ জন, পাকুন্দিয়ায় ১৫ জন, কটিয়াদীতে ২০ জন, কুলিয়ারচরে ১১ জন, ভৈরবে ৪৫ জন, নিকলীতে ৮ জন, বাজিতপুরে ১৭ জন, ইটনায় ২ জন, আর মিঠামইনে ১ জন। তবে অষ্টগ্রামে কেউ মারা যায়নি।
কিশোরগঞ্জে প্রথম করোনায় মারা যাওয়া ব্যক্তিটি করিমগঞ্জর মুসলিমপাড়া গ্রামের সেলিম (৪৫) নামে এক ব্যবসায়ী। তিনি ঢাকা থেকে আক্রান্ত হয়ে বাড়িতে এসে ২০২০ সালের ৫ এপ্রিল মারা যান। আর সর্বশেষ গতবছর ৮ সেপ্টেম্বর শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভৈরবের হরিদাস বণিক (৮৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। এরপর আর টানা এক বছর এ জেলায় কেউ করোনায় মারা যায়নি। এ পর্যন্ত সর্বোচ্চ মানুষ আক্রান্ত হয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৬ হাজার ২১৪ জন, দ্বিতীয় সর্বোচ্চ ভৈরবে ২ হাজার ৮২৯, তৃতীয় সর্বোচ্চ কটিয়াদীতে ১ হাজার ৩১৪ জন। অন্য সকল উপজেলায় আক্রান্তের সংখ্যা হাজারের নিচে। এদের মধ্যে সর্বনিম্ন ১৪৫ জন আক্রান্ত হয়েছে অষ্টগ্রামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *