মঞ্চে উপস্থিত অনুষ্ঠানের অতিথিবৃন্দ -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জ সরকারী মহিলা কলেজে ৫ ও ৬ সেপ্টেম্বর গার্ল ইন রোভার ইউনিটের আয়োজনে দীক্ষা ও তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিন সন্ধ্যায় তাবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হক সাগর। প্রধান স্কাউট ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন রোভার অঞ্চলের সহ-সভাপতি অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী। এ ছাড়াও জেলা রোভারের সাধারণ সম্পাদক কামরুল আহসান, গ্রুপ সম্পাদক ক্যাম্প লিডার সুলতানা রাজিয়া, জেলা রোভারের যুগ্ম-সম্পাদক সালমা হক প্রমুখ উপস্থিত ছিলেন।