• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

প্রায় তিনমাস পর করোনামুক্ত হলো কিশোরগঞ্জ জেলা

প্রায় তিনমাস পর
করোনামুক্ত হলো
কিশোরগঞ্জ জেলা

# নিজস্ব প্রতিবেদক :-

এবারের ঢেউয়ে ২ মাস ২৪ দিন করোনা সংক্রমণ চলার পর কিশোরগঞ্জ জেলা করোনামুক্ত হলো। যদিও এর আগের যে কোন ঢেউয়ের তুলনায় এবারের ঢেউয়ে সংক্রমণ ছিল অনেক কম এবং উপসর্গও ছিল যথেষ্ট মৃদু। কোন মৃত্যুর ঘটনাও নেই। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের গতকাল ৫ সেপ্টেম্বর সোমবার রাত ১১টা ৫০ মিনিটে প্রকাশ করা পূর্ববর্তী ২৪ ঘণ্টায় জেলার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ১২টি নমুনা পরীক্ষায় সবগুলোই নেগেটিভ হয়েছে। আর সর্বশেষ চিকিৎসাধীন সদরের একজন আর মিঠামইনের একজনের সুস্থ হওয়ার মধ্যে দিয়ে জেলা করোনামুক্ত হলো। এর আগে গত ১৭ এপ্রিল ২ জন সুস্থ হওয়ার মধ্যে দিয়ে জেলা করোনা মুক্ত হয়েছিল। পরবর্তীতে ৫৬ দিন করোনামুক্ত থাকার পর সদরে একজন আক্রান্ত হওয়ার মধ্যে দিয়ে আবার সংক্রমণ শুরু হয়। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন মোট ১৪ হাজার ৪৩৯ জন। এদের মধ্যে মারা গেছেন ২১৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *