২০ জুলাই বুধবার ভোর রাতে কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক মো. কামরুজ্জামানের বাসায় ঢুকে প্রভাষককে কুপিয়ে ১ লাখ ৩১ হাজার টাকাসহ স্বর্ণালংকার, মোবাইল ফোন নিয়ে যাওয়ার ঘটনার মূলনায়ক একাধিক ধর্ষণ, চুরি ও ডাকাতি মামলার আসামি সাইফুল ইসলাম (২৭)কে গ্রেফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। ২৫ জুলাই সোমবার দুপুরে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা হতে তাকে আটক করে। আটককৃত সাইফুল ইসলাম কুলিয়ারচর পৌর এলাকার তাঁতারকান্দি গ্রামের মেনু মিয়ার ছেলে।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, গ্রেফতারকৃত সাইফুলের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় চুরি, ডাকাতি, গণধর্ষণ, অপহরণের ১০টি মামলাসহ ২০ এর অধিক মামলা রয়েছে।