কিশোরগঞ্জে নতুন ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরেই ২১ জন। বাকি দু’জন ভৈরবে। তবে সুস্থ হয়েছেন ১৯ জন। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১১টার দিকে প্রকাশ করা জেলার পূর্ববর্তী ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৬৮টি নমুনা পরীক্ষায় সদরে ২১ জন আর ভৈরবে দু’জনের করোনা ধরা পড়েছে। তবে ওই সময়ে সদরে ১২ জন, ভৈরবে ৫ জন আর বাজিতপুরে দু’জন সুস্থ হয়েছেন। বৃহস্পতিবার রাত পর্যন্ত জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন ছিলেন ৬১ জন।