• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে র‌্যাবের হাতে ছিনতাইকারী দলের ৩ জন গ্রেফতার

র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া তিন কিশোর ছিনতাকারী -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে র‌্যাবের
হাতে ছিনতাইকারী
দলের ৩ জন গ্রেফতার

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে র‌্যাবের হাতে ছিনতাইকারী দলের তিন সদস্য গ্রেফতার হয়েছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, গোয়েন্দা নজরদারি করে র‌্যাবের একটি দল রোববার (৩ জুলাই) রাত ৯টার দিকে জেলা সদরের মনিপুরিঘাট এলাকায় ছিনতাইয়ের জন্য একত্রিত হওয়ার সময় স্থানীয় তোতা মিয়ার ছেলে মাসুম মিয়া (২৮), শহরের বত্রিশ এলাকার রতন শাহর ছেলে শুভ শাহ (২০) এবং রতন বসাকের ছেলে দিগন্ত বসাককে (২১) গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের জন্য বহন করা একটি ছোরা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *