কিশোরগঞ্জে নতুন আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের ১৩ জনই সদরের। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের রোববার (৩ জুলাই) রাত ১২টার দিকে প্রকাশ করা জেলার পূর্ববর্তী ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৬৬টি নমুনা পরীক্ষায় সদরে ১৩ জন আর কটিয়াদীতে একজন করোনা রোগি শনাক্ত হয়েছে। ফলে রোববার রাত পর্যন্ত জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন রোগির সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জন।