• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে র‌্যাবের অভিযানে ৫ কিশোর ডাকাত গ্রেফতার

ডাকাতদের কাছ থেকে জব্দ করা ইজিবাইকসহ অন্যান্য সামগ্রি -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে র‌্যাবের
অভিযানে ৫ কিশোর
ডাকাত গ্রেফতার

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের হাতে ডাকাত দলের ৫ কিশোর সদস্য গ্রেফতার হয়েছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, র‌্যাবের কাছে সদর থানাধীন এলাকায় ডাকাতির প্রস্তুতির একটি গোপন খবর এসেছিল। এর ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র‌্যাবের একটি দল আজ ১ জুলাই শুক্রবার গভীর রাতে জেলা শহরের মেথর পট্টি মোড়ে ডাকতির জন্য জড়ো হওয়ার সময় একটি ইজিবাইকসহ শহরতলির মারিয়া ইউনিয়নের বুরুংগারচর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল কাদের (১৭), বিপ্লব মিয়ার ছেলে আরাফাত হোসেন রনি (১৭), লাল মিয়ার ছেলে মিশুক চালক সাকিব মিয়া (১৭), কাতিয়ারচর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে হাবুল মিয়া (১৭) এবং খিলপাড়ার হাবিবুর রহমানের ছেলে সাইফুল ইসলামকে (১৬) গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে একটি ইজিবাইকসহ একটি ছোরা, একটি চেইন এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানের সময় ডাকাত দলের আরও দুই সদস্য পালিয়ে গেছে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা অনেক দিন ধরে ডাকাতি করে আসছিল এবং রাতে তারা ডাকাতির জন্য জড়ো হচ্ছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা হচ্ছে। আর পালিয়ে যাওয়া দু’জনকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে র‌্যাব কর্মকর্তা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *