• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে ১৮শ’ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা গ্রেফতার

র‌্যাবের হাতে ইয়াবাসহ গ্রেফতার রোহিঙ্গা নাগরিক ওসমান গণি -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ১৮শ’
পিস ইয়াবাসহ এক
রোহিঙ্গা গ্রেফতার

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে ১৮শ’ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ মো. ওসমান গণি (২৩) নামে এক রোহিঙ্গা নাগরিক র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন।
র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ২৯ জুন বুধবার বিকাল ৩টার দিকে জেলা শহরের বত্রিশ বাসস্ট্যান্ড এলাকা থেকে র‌্যাবের একটি দল মৃত আলী আহম্মেদের ছেলে ওসমান গণিকে গ্রেফতার করে তার কাছ থেকে এসব ইয়াবা উদ্ধার করে। ওসমান গণির বর্তমান ঠিকানা কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং শ্মরণার্থী ক্যাম্প-১২ ইস্ট ব্লক-ই। তার মা রমিজা বেগম ও স্ত্রী ফাতেমা ওই ক্যাম্পেই রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গণি কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *