• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

নাইজেরিয়ান ৩ অবৈধ নাগরিক ভৈরব র‌্যাবের হাতে আটক

# মো. রিয়াদ হোসেন :-

ভৈরব পৌর শহরের ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর নাটালের মোড় থেকে বিপুল পরিমাণ ভারতীয় রুপি ও ইউএস ডলার‘সহ অবৈধ ৩ নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের সাথে থাকা ৪টি নাইজেরিয়ান পাসপোর্ট, ২ হাজার ৭২০ ইউএস ডলার, ২ লাখ ৬৯ হাজার ৯০০ ভারতীয় রুপি, ৩৫০ নাইজেরিয়ান নাইরা, ৮ হাজার বাংলাদেশী টাকা, ১১টি মোবাইল সিমকার্ড‘সহ উদ্ধার করা হয়।
র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জুন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর শহরের ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর নাটালের মোড় এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি প্রাইভেটকার সন্দেহ হলে থামানোর সংকেত দেয়া হয়। প্রাইভেটকারটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পরে প্রাইভেটকারে থাকা নাইজেরিয়ার তিন নাগরিক ইডেনি জোসেফ সিমন (৪০), কেনানাথ ওকোনাগো অভি (৬০), হেনারি ওগোহেনোভো ইসারি (৬১)’কে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদেরকে নাইজেরিয়ান নাগরিক বলে দাবি করেন এবং তাদের নিকটে থাকা পাসপোর্ট দেখান। কিন্তু তাদের নিকট থাকা পাসপোর্টে ভারতে প্রবেশের বৈধ ভিসা রয়েছে। তাদের বাংলাদেশে প্রবেশের কোন বৈধ কাগজ পত্র নেই। এসময় তাদের নিকট থেকে ৪টি নাইজেরিয়ান পাসপোর্ট, ২ হাজার ৭২০ ইউএস ডলার, ২ লক্ষ ৬৯ হাজার ৯০০ ভারতীয় রুপি, ৩৫০ নাইজেরিয়ান নাইরা, ৮ হাজার বাংলাদেশী টাকা, ১১টি মোবাইল সিমকার্ড‘সহ উদ্ধার করে জব্দ করা হয়। তিনি আরো বলেন, আসামিরা ভারত হয়ে অবৈধ পথে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে বিপুল পরিমান ইউএস ডলার, ভারতীয় রুপি, নাইজেরিয়ান নাইরা ও বাংলাদেশী টাকা‘সহ বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের প্রচলিত আইন লঙ্ঘন করেছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশকারী আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *