• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে নতুন ৪ জনের করোনা

কিশোরগঞ্জে নতুন
৪ জনের করোনা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে ৩৯টি নমুনা পরীক্ষায় নতুন ৪ জনের করোনা ধরা পড়েছে। এদের মধ্যে সদরে ৩ জন, আর ভৈরবে একজন। নেগেটিভ হয়েছে ৩৫টি নমুনা। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের আজ ২৭ জুন সোমবার সন্ধ্যার পর প্রকাশ করা জেলার পূর্ববর্তী ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৮টি নমুনা পরীক্ষায় সদরে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নমুনা পরীক্ষায় একজনের করোনা ধরা পড়েছে। এছাড়া বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৯টি আর পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নমুনা পরীক্ষায় নেগিটিভ হয়েছে। সোমবার রাতে নতুন ৪ জনসহ জেলায় মোট ১৩ জন করোনা রোগি চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে সদরে ১২ জন আর ভৈরবে একজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *