• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে ভিটামিন-এ খাবে প্রায় ৫ লাখ শিশু

বক্তব্য রাখছেন জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ভিটামিন-এ
খাবে প্রায় ৫ লাখ শিশু

# নিজস্ব প্রতিবেদক :-

আগামী ১২ থেকে ১৫ জুন দেশব্যাপী ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। কিশোরগঞ্জের ১৩ উপজেলায় খাওয়ানো হবে ৪ লাখ ৯৯ হাজার ৭১৭ জন শিশুকে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস ২৯ দিন বয়সী শিশু আছে ৫৮ হাজার ৭৭৪ জন। এদেরকে খাওয়ানো হবে একটি করে নীল রঙের ক্যাপসুল। আর এক বছর থেকে ৫ বছর বয়সী শিশু আছে ৪ লাখ ৪০ হাজার ৯৪৩ জন। এদেরকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ক্যাপসুল। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে আজ ৯ জুন বৃহস্পতিবার দুপুরে জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়। এসময় আরও বক্তব্য রাখেন হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন ও রিসোর্স পার্সন সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মো. সামছুল হক।
ডা. হেলাল উদ্দিন বলেছেন, এটিকে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন বলা হয়ে থাকে। কারণ, এদিন ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি ভিটামিন-এ সমৃদ্ধ বিভিন্ন প্রকার খাদ্য বিষয়েও অভিভাবকদের ধারণা দেয়া হবে। সিভিল সার্জন জানিয়েছেন, ক্যাপসুলগুলো বার বার পরীক্ষা করে ট্রায়াল দিয়ে জেলায় জেলায় পাঠানো হয়েছে। কাজেই ক্যাপসুলগুলোর যথাযথ মান নিয়ে কোন সংশয় নেই। এর কোন পার্শ্বপ্রতিক্রিয়াও হয় না। তবে অসুস্থ শিশুদের অবস্থা বুঝে তাদেরকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো থেকে বিরত রাখা হবে। জেলার নিয়মিত টিকাদান (ইপিআই) কেন্দ্রগুলোতে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। বাদ পড়া শিশুদেরও পরবর্তীতে বাড়ি বাড়ি খোঁজ করে ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে প্রচারণার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *