• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

তাড়াইলে ৬৮১ বস্তা সরকারী চালসহ উপজেলার সাবেক ভাইসচেয়ারম্যান গ্রেফতার

তাড়াইলে ৬৮১ বস্তা সরকারী
চালসহ উপজেলার সাবেক
ভাইসচেয়ারম্যান গ্রেফতার

# নিজস্ব প্রতিবেদক :-

তাড়াইল উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান জা-পা নেতা আবুল কাশেম খানকে (৫৮) সরকারী ৬৮১ বস্তা চালসহ র‌্যাব গ্রেফতার করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস দল মঙ্গলবার গভীর রাতে তাড়াইল সদর ইউনিয়নের পংপাচিহা ওয়ার্ডের কিশোরগঞ্জ-তাড়াইল সড়কের একটি টিনশেড গুদাম থেকে ৬৮১ বস্তা চালসহ আবুল কাশেমকে গ্রেফতার করেছে। এসময় তিনি চাল কেনাবেচার জন্য কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। কোন ট্রেড লাইসেন্সও নেই। অধিক লাভের আশায় অসদুপায়ে চালগুলো আবুল কাশেম কিনেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকাবাসী জানিয়েছে, আবুল কাশেম খান তাড়াইল উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান। তিনি এক সময় বিএনপি করতেন। বর্তমানে জাতীয় পার্টি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *