• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন

পাকুন্দিয়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

# রাজন সরকার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের ৬নং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল শনিবার দুপুর ১২টায় উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের ৬নং বিট পুলিশিংয়ের উদ্যোগে থানাঘাট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল আমিন হোসাইন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া থানার এসআই আশরাফ উল্লাহ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য শরীফ হোসেন, আবুল কাশেম, জহিরুল ইসলাম, শিরিনা আক্তার, হাফিজা আক্তার প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সদস্য এনামুল হাসান রাজিব।
সভায় বক্তারা বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে এলাকায় মাদক, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহ, নারী নির্যাতন, চুরি-ডাকাতি, সাইবার ক্রাইমসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সকল নাগরিকদের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *