• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে ২১৫ জনের মৃত্যু হলেও এখন জেলা সম্পূূর্ণ করোনামুক্ত

কিশোরগঞ্জে ২১৫ জনের
মৃত্যু হলেও এখন জেলা
সম্পূূর্ণ করোনামুক্ত

# মোস্তফা কামাল :-

করোনা মহামারির দুই বছরে কিশোরগঞ্জে ২১৫ জনের মৃত্যু হয়েছে। তবে এখন জেলা সম্পূর্ণ করোনামুক্ত। গত ১৭ এপ্রিল সদর ও কটিয়াদী উপজেলার দুই রোগির সুস্থ হওয়ার মধ্যে দিয়ে জেলা করোনামুক্ত হলো। এরপর ১৮ থেকে ২১ এপ্রিল, এই চারদিনে ১৭২টি নমুনা পরীক্ষা হলেও কোন নতুন রোগি শনাক্ত নেই বলে জানা গেছে সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের এ সংক্রান্ত প্রতিবেদনে। জেলার করিমগঞ্জে সর্বপ্রথম ২০২০ সালের ৫ এপ্রিল একজনের করোনায় মৃত্যু হয়েছিল। সর্বশেষ গত বছর ৮ সেপ্টেম্বর ভৈরবের এক রোগির মৃত্যুর মধ্যে দিয়ে জেলার ১২ উপজেলায় মোট ২১৫ জনের মৃত্যু হয়েছে। কেবল অষ্টগ্রাম মৃত্যুশূন্য। এর মধ্যে কিশোরগঞ্জে ৭২ জন, ভৈরবে ৪৫ জন, কটিয়াদীতে ২০ জন, বাজিতপুরে ১৭ জন, পাকুন্দিয়ায় ১৫ জন, করিমগঞ্জের ১১ জন, কুলিয়ারচরে ১১ জন, হোসেনপুরে ৮ জন, নিকলীতে ৮ জন, তাড়াইলে ৫ জন, ইটনায় ২ জন, আর মিঠামইনে ১ জনের মৃত্যু হয়েছে। জেলার ১৩ উপজেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ২৪৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *