• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

হাওরে অটিস্টিক ও গ্রামীণ ক্রীড়া উৎসব

প্রতিবন্ধী শিশুদের মোরগ লড়াইয়ের একটি দৃশ্য -পূর্বকণ্ঠ

হাওরে অটিস্টিক ও
গ্রামীণ ক্রীড়া উৎসব

# নিজস্ব প্রতিবেদক :-

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় হাওর অঞ্চলে শেষ হলো অটিস্টিক ও গ্রামীণ ক্রীড়া উৎসব। বুধবার বিকেলে মিঠামইন উপজেলার হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কিশোরগঞ্জের তিনটি হাওরবেষ্টিত উপজেলা অষ্টগ্রাম, মিঠামইন এবং ইটনার প্রায় ৮০ জন বালক ও বালিকা অংশ নেয়। দৌঁড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, ফুটবল দিয়ে স্পটকিকসহ আরো অনেক গ্রামীণ খেলার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা মো. আবদুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় কমিশনার এমএম ফজলুল হক আরিফ, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর-রশিদ, মিঠামইন সদর ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট মো. শরিফ কামাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *