• রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

হাওরে ফুটবলে চ্যাম্পিয়ন অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

ফুটবলে চ্যাম্পিয়ন অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দল -পূর্বকণ্ঠ

হাওরে ফুটবলে চ্যাম্পিয়ন
অষ্টগ্রাম সরকারি পাইলট
উচ্চ বিদ্যালয়

# নিজস্ব প্রতিবেদক :-

হাওরে ফুটবলে চ্যাম্পিয়ন হলো অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প উপলক্ষে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় শেষ হলো হাওরের তিন উপজেলা নিয়ে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট। বুধবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয় অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। মিঠামইনের হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩ দিনব্যাপী এই প্রতিযোগিতায় হাওরের তিন উপজেলার ৮টি স্কুল অংশ নেয়। ফাইনালে নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকায় টাইব্রেকারে অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ৪-৩ গোলে জয় তুলে নেয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা মো. আবদুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় কমিশনার এমএম ফজলুল হক আরিফ, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর-রশিদ, মিঠামইন সদর ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শরিফ কামাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *