• শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

মিঠামইন উপজেলায় শুরু হলো আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা

উদ্বোধনী অনুষ্ঠানে কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ -পূর্বকণ্ঠ

মিঠামইন উপজেলায় শুরু
হলো আন্তঃস্কুল ফুটবল
প্রতিযোগিতা

# নিজস্ব প্রতিবেদক :-

৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প উপলক্ষে মিঠামইন উপজেলার হাজী তায়েব উদ্দিন খেলার মাঠে শুরু হয়েছে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা। বিকেলে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সহকারী একান্ত সচিব নাহীদ পারভীন।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় হাওর অঞ্চলের তিনটি উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের ৮টি স্কুল নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। উদ্বোধনী দিনে মিঠামইন উপজেলার ঢাকী ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়েছে হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়। অপর ম্যাচে অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়কে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অষ্টগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়। দিনের শেষ ম্যাচে ঘাগড়া আব্দুল গণি উচ্চ বিদ্যাল গোপদীঘি উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার এম এম ফজলুল হক আরিফ, মিঠামইন উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম ও মিঠামইন ইউপি চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক মো. নূরুল ইসলাম। আগামীকাল ২৯ মার্চ মঙ্গলবার বিকেলে দু’টি সেমিফাইনাল এবং ৩০ মার্চ বিকেলে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *