• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন

ভৈরবে সাংসদ পাপনের নির্দেশে সরকারি কেবি পাইলট মডেল হাই স্কুলে বিশেষ ক্লাস নিয়ে সঙ্কট নিরসন

# মিলাদ হোসেন অপু :-

দীর্ঘদিন চলা ভৈরবে সরকারি কেবি পাইলট মডেল হাই স্কুলে বিশেষ ক্লাস নিয়ে সঙ্কট নিরসন করেছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার বিকেল বেলায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দ ও সাংবাদিকদের উপস্থিতিতে বিশেষ ক্লাস নিয়ে সৃষ্ট মিশ্র প্রতিক্রিয়া অপসারণ করেন নেতৃবৃন্দ।
এ বিষয়ে ২৫ মার্চ শুক্রবার বেলা ১২টায় স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ সঙ্কট নিসরণের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এ সময় তারা বলেন, দীর্ঘ ২ বছর করোনায় লেখাপড়া ক্ষতি হয়েছে ছেলে মেয়েদের ব্যাপক। সেই ঘাটতি পূরণে বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুল ক্লাসের পাশাপাশি বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছেন। কিন্তু এতে কিছু অভিভাবক শিক্ষার্থীরা দ্বিমত জানালে এতে ভৈরবে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখালেখি শুরু হয়।
এ বিষয়ে পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ বলেন, ভৈরব সরকারি কেবি পাইলট মডেল হাইস্কুল ভৈরবের গণ মানুষের স্কুল। ভৈরব কেবি পাইলট হাইস্কুলের যতটুকু উন্নয়ন হয়েছে সরকারি হওয়ার আগে হয়েছে। ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে যে কোন সমস্যা সমাধান করা হয়েছে। এখন সরকারি হয়েছে, এখনো কোন সমস্যা হলে নেতৃবৃন্দের সাথে কথা বলে সঙ্কট নিরসন করতে হবে। কিছু স্বার্থন্বেষী ইন্দনদাতা এ বিষয়ে হট্টগোল সৃষ্টি করেছে। আমরা নেতৃবৃন্দ যখন জেনেছি তখন সাথে সাথে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবিরসহ ভৈরব-কুলিয়ারচর আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপনের সিদ্ধান্তক্রমে বিশেষ ক্লাসের ব্যবস্থা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু বলেন, যে কোন আন্দোলন করার আগে ভৈরবে স্থানীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শ করতে হয়। নেতৃবৃন্দ সঙ্কট নিরসন করতে না পারলে যে কোন সময় আন্দোলন করা যায়। আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ভৈরবে কিছু স্বার্থান্বেষী মানুষ কেবি স্কুলের সুনাম নষ্ট করে বিভিন্ন আন্দোলন করেছে। আমরা আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানার পর স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের নির্দেশে বিশেষ ক্লাসের ব্যবস্থা বন্ধ করেছি। এ সময় তিনি ঘোষণায় বলেন, শুধু ৮ম শ্রেণি ও ১০ শ্রেণি পরীক্ষার্থীদের জন্য এই বিশেষ ক্লাস চলমান থাকবে। ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণি শিক্ষার্থীদের বিশেষ ক্লাস বন্ধ করে দেয়া হয়েছে। ৮ম ও ১০ শ্রেণির কোন শিক্ষার্থী না চাইলে তাদের বিশেষ ক্লাস প্রয়োজন নেই, কাউকে চাপিয়ে দিয়ে এ ক্লাস চলবে না।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান, ১নং ওয়ার্ড কাউন্সিলর আল আমিন সৈকত, ২নং ওয়ার্ড কাউন্সিলর দ্বীন ইসলাম, পৌর আওয়ামী লীগ অর্থ বিষয়ক সম্পাদক হাজী হাবিবুর রহমান ইকবাল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী রিয়াদসহ অভিভাবক ও সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *