• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

করোনামুক্ত হওয়ার পথে কিশোরগঞ্জ রোগি মাত্র একজন

করোনামুক্ত হওয়ার
পথে কিশোরগঞ্জ
রোগি মাত্র একজন

# মোস্তফা কামাল :-

করোনামুক্ত হতে চলেছে কিশোরগঞ্জ। এখন জেলায় চিকিৎসাধীন করোনা রোগি আছেন মাত্র একজন। সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলামের বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে প্রকাশ করা জেলার পূর্ববর্তী ২৪ ঘটনার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, এসময় ৫৫টি নমুনা পরীক্ষায় কোন রোগি শনাক্ত হয়নি। তবে এদিন সদরে ৭ জন, কুলিয়ারচর ও মিঠামইনে একজন করে রোগি সুস্থ হওয়ার মধ্যে দিয়ে জেলায় কেবলমাত্র সদরে একজন রোগি চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে কোন হাসপাতালেই করোনা রোগি নেই। আজহারুল হক আকন্দ নামে একমাত্র রোগিটি চিকিৎসাধীন আছেন তার বাড়িতে। ১৬ মার্চ তার করোনা শনাক্ত হয়।
এ পর্যন্ত জেলায় মোট ১৪ হাজার ২৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে মারা গেছেন ২১৫ জন, আর সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৮ জন। আর বৃহস্পতিবার রাত পর্যন্ত কেবল একজন চিকিৎসাধীন ছিলেন। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর প্রথম ঢেউয়ের সময় ২০২০ সালের ১৬ আগস্ট একদিনে সর্বোচ্চ চিকিৎসাধীন ছিলেন ২৭৬ জন। এরপর কমতে কমতে গতবছর ১৩ ফেব্রুয়ারি একদিনে চিকিৎসাধীন রোগির সংখ্যা নেমে আসে ৭ জনে। আর দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর দ্রুত রোগির সংখ্যা বাড়তে থাকে। এর ফলে গতবছর ১৫ আগস্ট জেলায় একদিনে চিকিৎসাধীন রোগির সংখ্যা উঠে যায় ৩ হাজার ২৮৪ জনে। পরবর্তীতে কমতে কমতে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন রোগির সংখ্যা নেমে আসে জেলায় মাত্র একজনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *