• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

কিশোরগঞ্জ জেলা ভলিবল লীগের উদ্বোধন হলো

খেলোয়াড়দের সঙ্গে অতিথি ও কর্মকর্তাবৃন্দ -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জ জেলা ভলিবল
লীগের উদ্বোধন হলো

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ জেলায় শুরু হলো ভলিবল লীগের চূড়ান্ত পর্বের খেলা। আজ ১৫ মার্চ মঙ্গলবার বিকেলে জেলা সদরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনা এবং কিশোরগঞ্জ পৌরসভার আর্থিক সহযোগিতায় ১৬টি দল নিয়ে শুরু হলো চূড়ান্ত পর্বের খেলা। এর আগে গত বছর বাছাই পর্বে অংশ নিয়েছিলো ৫৬টি দল। চূড়ান্ত পর্বে জায়গা পাওয়া ১৬ দল চারটি গ্রুপে লীগ পদ্ধতিতে খেলায় অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে গুরুদয়াল সরকারি কলেজের দু’টি মাঠে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। আজকের ম্যাচের ফলাফলে কিশোরগঞ্জ ভলিবল একাডেমি ২-০ সেটে আব্দুল ওয়াহাব স্মৃতি সংসদকে, কিশোরগঞ্জ ফুটবল একাডেমি ২-০ সেটে পাভেল কামাল স্মৃতি সংসদকে, স্টারলিট স্পোর্টিং ক্লাব ২-০ সেটে সবুজ ভূঁইয়া স্মৃতি সংসদকে, শালজান ভলিবল ক্লাব ২-০ সেটে চাঁদ স্মৃতি সংসদকে, উকিলপাড়া স্পোর্টিং ক্লাব ২-০ সেটে থানেশ^র সমাজ কল্যাণ সংঘকে, উৎসাহ ক্রীড়া চক্র ২-০ সেটে আশুতিয়া ইয়াং স্পোর্টিং ক্লাবকে, মাতৃভাষা স্পোর্টিং ক্লাব ২-০ সেটে দিলীপ দাস গুপ্ত স্মৃতি সংসদকে এবং খেলার জগৎ ফুটবল একাডেমি ২-০ সেটে নানশ্রী আলমদীপাড়া ক্লাবকে পরাজিত করে।
কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার এবং লীগ কমিটির সদস্য সচিব আল-আমিন জানান, কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এবং সাবেক খেলোয়াড়দের সার্বিক সহযোগিতায় প্রায় একযুগ পর ভলিবল লীগের আয়োজন হচ্ছে। ভবিষ্যতে এই লীগ অব্যাহত থাকলে জেলা থেকে ভালো মানের খেলোয়ড় উঠে আসবে। আগামী ১৬ এবং ১৮ মার্চ গ্রুপ পর্বের বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে। এছাড়া ২০ মার্চ কোয়ার্টার ফাইনাল, ২২ মার্চ সেমিফাইনাল এবং ২৪ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *