• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

উপজেলায় বিনামূল্যে পরীক্ষা-ওষুধ, কিশোরগঞ্জে ডায়াবেটিস দিবসে আলোচনা সভা

উপজেলায় বিনামূল্যে পরীক্ষা-ওষুধ
কিশোরগঞ্জে ডায়াবেটিস
দিবসে আলোচনা সভা

# নিজস্ব প্রতিবেদক :-

আলোচনা সভার মাধ্যমে কিশোরগঞ্জে বিশ্ব ডায়বেটিস দিবস পালিত হয়েছে। এতে সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানিয়েছেন, বর্তমান সরকার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং দু’টি ওষুধ বিনামূল্যে দিচ্ছে। আগামীতে এই সুবিধা কমিউনিটি ক্লিনিকগুলোতেও দেয়া হবে। এমনকি জেলা হাসপাতালে বিনামূল্যে ইনস্যুলিন সরবরাহেরও পরিকল্পনা নেয়া হচ্ছে।
জেলা ডায়াবেটিক সমিতির সদস্যসচিব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে আজ ২৮ ফেব্রুয়ারি সোমবার সকালে জুম প্রযুক্তিতে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার, ডায়বেটিক সমিতির পরিচালক অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ডা. সুশীল কুমার শীল, আজীবন সদস্য মোস্তফা কামাল প্রমুখ। সভায় জানানো হয়, ১৯৫৬ সালে বাংলাদেশে প্রথম ডা. মো. ইব্রাহিমের উদ্যোগে ডায়াবেটিক সমিতি গঠিত হয় এবং সচেতনতা কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিশ্বে ৫৪ কোটি ডায়াবেটিস রোগি আছেন। আগামী ২০৪৫ সালে এই সংখ্যা ৭৮ কোটিতে উন্নীত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে নিয়মিত কায়িক শ্রম করা, খাওয়াদাওয়ার ক্ষেত্রে শর্করা বা কার্বোডাইড্রেট জাতীয় খাবার গ্রহণ সীমিত করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়। নিয়ম মেনে কি করে ইনসুলিন কম নিতে হয়, সেই চেষ্টা সবাইকে করতে হবে। সভায় আরও বলা হয়, আজকের এই দিনটিতে তিনটি দিবস একসঙ্গে পালন করা হয়-বিশ্ব ডায়াবেটিস দিবস, ডায়াবেটিস সচেতনতা দিবস এবং ডায়াবেটিস সেবা দিবস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *