• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

সরকারের টার্গেটের পর কিশোরগঞ্জ টিকায় জেলার টার্গেটও অতিক্রম করলো

সরকারের টার্গেটের পর
কিশোরগঞ্জ টিকায় জেলার
টার্গেটও অতিক্রম করলো

# নিজস্ব প্রতিবেদক :-

সরকার গতকাল ২৬ ফেব্রুয়ারি একদিনে দেশে এক কোটি মানুষকে টিকার প্রথম ডোজ প্রদানের মাধ্যমে দেশের ৭০ ভাগ মানুষের টিকাদান সম্পন্ন করার টার্গেট নিয়েছিল। জেলা হিসেবে কিশোরগঞ্জ ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেলার ৭০ ভাগ মানুষকে প্রথম ডোজ প্রদান করে ফেলেছিল। ২৬ ফেব্রুয়ারি জেলায় বোনাস হিসেবে আরও এক লাখ ৯ হাজার ৯৯৯ জনকে টিকা দেয়ার টার্গেট স্থির করা হয়েছিল। সেই টার্গেটও অতিক্রম করে আরও ৫৮ হাজার বেশি মানুষকে টিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছে। অর্থাৎ এদিন জেলার মোট এক লাখ ৬৮ হাজার মানুষকে টিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম। এর ফলে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেলার ৩৪ লাখ ৪০ হাজার ১৬২ জন মানুষের মধ্যে ২৫ লাখ ৬৯ হাজার ২৬৬ জনকে, অর্থাৎ জেলার ৭৪ দশমিক ৮৬ ভাগ মানুষকে টিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছে। সরকার টিকার প্রথম ডোজ প্রদানের সময়সীমা আরও দু’দিন বাড়িয়েছে। এর ফলে জেলায় অন্তত ৮০ ভাগ মানুষকে টিকা প্রদান করা হয়ে যাবে বলে সিভিল সার্জন আশা প্রকাশ করছেন। জেলায় মোট ৩৬৩টি টিকাদান কেন্দ্র খোলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *