• রবিবার, ০৩ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে গণটিকায় সাড়া, সরকারের ৭০ ভাগ টিকা দানের লক্ষ্য এ জেলায় আগেই অর্জিত হয়েছে

জেলা শহরের এসভি বালিকা বিদ্যালয় কেন্দ্রে টিকাদানে আগ্রহীদের ভিড় -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে গণটিকায় সাড়া
সরকারের ৭০ ভাগ টিকা
দানের লক্ষ্য এ জেলায়
আগেই অর্জিত হয়েছে

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে আজ ২৬ ফেব্রুয়ারি শনিবার বিভিন্ন টিকাদান কেন্দ্রে গণটিকা কর্মসূচীতে টিকাদানে আগ্রহী নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন বয়ষের মানুষের ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে টিকা দানে আগ্রহীরা আসতে শুরু করেন। ভিড় সমলাতে সংশ্লিষ্টদের হিমসিম খেতে হচ্ছে। তবে কোন কোন কেন্দ্রে ভিড় কিছুটা কম দেখা গেছে। সকালে জেলা শহরের এসভি সরকারী বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে টিকা নিতে আগ্রহী ছাত্রী ও নারীদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন জানিয়ছেন, তার হাসপাতালেও বেসামাল ভিড়। ভিড় সামাল দিতে পুলিশের সহায়তা নিতে হয়েছে।
সরকার আজ একদিনে দেশে ১ কোটি মানুষকে টিকা দানের মাধ্যমে দেশের ৭০ ভাগ মানুষের টিকাদান সম্পন্ন করার টার্গেট নিয়েছে। তবে কিশোরগঞ্জের ১৩ উপজেলায় ২৫ ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত এই লক্ষ্য পূরণ হয়ে গেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম। এর মধ্যে সদর উপজেলাতেই সম্পন্ন হয়েছে ৮০ ভাগ মানুষের টিকাদান। তিনি জানান, কিশোরগঞ্জে মোট জনসংখ্যা ৩৪ লাখ ৪০ হাজার ১৬২ জন। এর মধ্যে শুক্রবার পর্যন্ত জেলায় ২৪ লাখ ১ হাজার ২৬৬ জনকে টিকা দানের মাধ্যমে ৭০ ভাগ মানুষের টিকা দানের লক্ষ্য অর্জিত হয়ে গেছে। ২৬ ফেব্রুয়ারি জেলায় বোনাস হিসেবে আরও ১ লাখ ৯ হাজার ৯৯৯ জনকে টিকা দেয়ার টার্গেট স্থির করা হয়েছে। এর জন্য জেলা শহর ও শহরতলিতে মোট ২০টি টিকাদান কেন্দ্র, আার সারা জেলায় মোট ৩৬৩টি টিকাদান কেন্দ্র রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *