কিশোরগঞ্জে নতুন মাত্র ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের ২৫ ফেব্রুয়ারি শুক্রবার রাতে প্রকাশ করা পূর্ববর্তী ২৪ ঘণ্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ২০৩টি নমুনা পরীক্ষায় ভৈরবে ২ জন আর পাকুন্দিয়ায় একজনের করোনা ধরা পড়েছে। এছাড়া অন্য জেলায় আক্রান্ত ৭ জনের আর পুরনো ২ রোগীর নমুনারও পুনরায় পজিটিভ হয়েছে। শুক্রবার রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন মোট ১৪৮ জন।