কিশোরগঞ্জে নতুন ৭ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ৩২ জন। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের গতকাল ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে প্রকাশ করা জেলার পূর্ববর্তী ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ২৫১টি নমুনা পরীক্ষায় সদর ও পাকুন্দিয়ায় ২ জন করে, আর হোসেনপুর, কটিয়াদী ও ভৈরবে একজন করে নতুন রোগি শনাক্ত হয়েছে। এছাড়া অন্য জেলায় আক্রান্ত ১২ জন ও পুরনো ২ রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। সুস্থ হয়েছেন সদরে ২৩ জন আর কটিয়াদীতে ৯ জন। নেগেটিভ হয়েছে ২৩০টি নমুনা। বৃহস্পতিবার রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন ছিলেন ১৪৫ জন।