• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

ভৈরবে খাস জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান

# রাজীবুল হাসান :-

ভৈরবে সাদেকপুর ইউনিয়নে দক্ষিণপাড়া এলাকায় রসুলপুর গ্রামের খাস জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৫টির বেশি স্থাপনাসহ অর্ধশতাধিক নানান প্রজাতির গাছ উচ্ছেদ করা হয়।
আজ ২২ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১ টায় সাদেকপুর গ্রামের দক্ষিণপাড়া এলাকায় দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভৈরব সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জুলহাস হোসেন সৌরভ।
উচ্ছেদ অভিযানে সাদেকপুর ইউনিয়নের ভূমি উপ-সহকারি কর্মকর্তা সালাউদ্দিন ও ভৈরব থানার উপ-পরিদর্শক মেহেদি হাসান বাপ্পীসহ পুলিশের অন্যান্য সদস্যরা সহযোগীতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের দক্ষিণপাড়া এলাকায় রসুলপুর মৌজার ৩১ শতাংশ জায়গা দীর্ঘ বছর যাবত এলাকার বাসিন্দাদের দখলে ছিলো। সেসব সরকারি জায়গা দখলদারদের কাছ থেকে উদ্ধারের জন্য আজ দুপুরে সাদেকপুর হিন্দুপাড়া এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। এসময় অবৈধভাবে দখলকৃত জায়গায় গড়ে উঠা ৫ টির বেশি স্থাপনা ও অর্ধশতাধিক নানা প্রজাতির গাছ উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *