• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

কিশোরগঞ্জ জেলা প্রশাসনের একুশের আলোচনায় বাংলা চর্চার ওপর গুরুত্বারোপ

কিশোরগঞ্জ জেলা প্রশাসনের
একুশের আলোচনায় বাংলা
চর্চার ওপর গুরুত্বারোপ

# নিজস্ব প্রতিবেদক :-

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জুম প্রযুক্তিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাগণ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষা, আদালত ও কথোপকথনসহ প্রাত্যহিক কর্মকাণ্ডে বাংলা ভাষা চর্চার ওপর গুরুত্বারোপ করেছেন। কোন কোন বক্তা বলেছেন, এখনও বহু ব্যবসাপ্রতিষ্ঠানে ইংরেজি সাইনবোর্ড দেখা যায়। পৌরসভা বা সিটি কর্পোরেশন যদি বাংলা নাম ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স না দেয়, তাহলে ইংরেজি সাইনবোর্ডের সংস্কৃতি বন্ধ হতে পারে বলে মন্তব্য করা হয়।
আজ ২১ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, জেলা মহিলা পরিষদ সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক প্রমুখ।
বিভিন্ন বক্তা বলেন, বৃটিশের হাত থেকে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টির পর থেকেই বাংলা ভাষার ওপর আক্রমণের মধ্যে দিয়ে জাতিগত বৈষম্যের চিত্রটি প্রথম ফুটে ওঠে। আর রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন সংগ্রামের পথ বেয়েই এসেছে মহান স্বাধীনতা। তবে বাংলা ভাষার জন্য বায়ান্ন’র ২১ ফেব্রুয়ারিতে রক্ত দিলেও এখনও সর্বস্তরে বাংলার প্রচলন নিশ্চিত হয়নি। এর ফলে সেদিনের রক্তদানের প্রতি অসম্মান করা হচ্ছে। যেসব বিদেশী ভাষা আন্তর্জাতিক যোগাযোগের জন্য প্রয়োজন তা শিখতে হবে। তবে বাংলাকে অবজ্ঞা করে নয়। এখনও অফিস-আদালতে পুরোপুরি বাংলা চালু হয়নি। দেশের গবেষক বা বিজ্ঞানিদের জ্ঞান-বিজ্ঞানের বই বাংলায় প্রকাশ করা এবং বিদেশী বিজ্ঞানের বা গবেষণাধর্মী বইগুলো বাংলায় অনুবাদ করার জন্যও কোন কোন বক্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *