র্যাবের হাতে ১৭শ’ পিস ইয়াবাসহ আটক পংকজ -সংবাদ
র্যাবের একটি দল নিকলী থেকে ১৭শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল গতকাল ২০ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নিকলীর উত্তর দামপাড়া এলাকা থেকে ১৭শ’ পিস ইয়াবাসহ দামপাড়া গ্রামের পরেজ চন্দ্র পালের ছেলে মাদক ব্যবসায়ী পংকজ চন্দ্র পাল সোহেলকে (৫০) আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পংকজ দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নিকলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।