কিশোরগঞ্জে নতুন ২০ জনের করোনা ধরা পড়েছে। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের গতকাল ১৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১০টার দিকে প্রকাশ করা জেলার পূর্ববর্তী ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ২৮৮টি নমুনা পরীক্ষায় সদরে ১০ জন, পাকুন্দিয়ায় ৩ জন, কটিয়াদী, ভৈরব ও কুলিয়ারচরে ২ জন করে, আর বাজিতপুরে একজন করোনা রোগি শনাক্ত হয়েছে। এছাড়া অন্য জেলায় আক্রান্ত ৫ জন আর পুরনো ২ রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ২৬১টি নমুনা। শুক্রবার রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন ছিলেন মোট ৩৭৮ জন।