কিশোরগঞ্জে নতুন ২৫ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ৬৫ জন। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্রকাশ করা জেলার পূর্ববর্তী ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৩৬৮টি নমুনা পরীক্ষায় সদরে ১৪ জন, ভৈরবে ৩ জন, পাকুন্দিয়া ও কটিয়াদীতে ২ জন করে, আর হোসেনপুর, করিমগঞ্জ, কুলিয়ারচর ও নিকলীতে একজন করে করোনা রোগি শনাক্ত হয়েছে। এছাড়া অন্য জেলায় আক্রান্ত ১১ জন আর পুরনো ১০ রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন সদরে ২৫ জন, ভৈরবে ১৫ জন, কটিয়াদীতে ১১ জন, বাজিতপুরে ৫ জন, পাকুন্দিয়ায় ৪ জন, হোসেনপুর ও কুলিয়ারচরে ২ জন করে, আর করিমগঞ্জে একজন। নেগেটিভ হয়েছে ৩২২টি নমুনা। বৃহস্পতিবার রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন মোট ৩৫৮ জন।