• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

মিঠামইনে গাঁজার পর বাজিতপুরে সহস্রাধিক ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সহস্রাধিক ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী রউফ -পূর্বকণ্ঠ

মিঠামইনে গাঁজার পর
বাজিতপুরে সহস্রাধিক
ইয়াবাসহ এক মাদক
ব্যবসায়ী গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-

মিঠামইন থেকে ৯ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর র‌্যাব বাজিতপুর থেকেও ১ হাজার ৫০ পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল আজ ১৬ ফেব্রুয়ারি বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বাজিতপুরের কুকড়ারাই (বাংলাবাজার) এলাকা থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ এলাকার তোতা মিয়ার ছেলে রউফ মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রউফ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে। আজ সকালে মিঠামইনের গোপদিঘী এলাকা থেকে র‌্যাবের একটি দল ৯ কেজি গাঁজা ও মাদক বিক্রির ১৪শ’ টাকাসহ হবিগঞ্জের এক মাদক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *