কিশোগঞ্জে নতুন ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৩৮ জন, যাদের সবাই সদরের। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের আজ ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৯টার দিকে প্রকাশ করা জেলার পূর্ববর্তী ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৩৬১টি নমুনা পরীক্ষায় সদরে ২৫ জন, কটিয়াদীতে ৯ জন, ভৈরব ও বাজিতপুরে ২ জন করে, আর হোসেনপুর, করিমগঞ্জ, পাকুন্দিয়া ও ইটনায় একজন করে করোনা রোগি শনাক্ত হয়েছে। এছাড়া অন্য জেলায় আক্রান্ত ৯ জন এবং পুরনো ৮ জন রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। অন্যদিকে সুস্থ হওয়া ৩৮ জনই সদরের। নেগেটিভ হয়েছে ৩০২টি নমুনা। আজ রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ৪৯০ জন।