কিশোরগঞ্জে নতুন ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ভৈরবেই ২৯ জন। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের শনিবার (২৯ জানুয়ারি) রাতে প্রকাশ করা পূর্ববর্তী ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৩৫০টি নমুনা পরীক্ষায় ভৈরবে ২৯ জন, সদরে ১৩ জন, কটিয়াদীতে ৫ জন, কুলিয়ারচরে ৩ জন, হোসেনপুর ও পাকুন্দিয়ায় ২ জন করে এবং নিকলী, বাজিতপুর ও মিঠামইনে একজন করে নতুন রোগি শনাক্ত হয়েছে। এছাড়া অন্য জেলায় আক্রান্ত ৩৪ জন এবং পুরনো ৪ রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ২৫৫টি নমুনা। শনিবার রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন ছিলেন ৭৩১ জন।