কিশোরগঞ্জে করোনা সংক্রমণ দ্রুত ভয়াবহ রূপ নিচ্ছে। নতুন আরও ১১৯ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে সদরেই ৬৫ জন, আর ভৈরবে ২৫ জন। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের বুধবারা (২৬ জানুয়ারি) রাতে প্রকাশ করা জেলার পূর্ববর্তী ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৫০৮টি নমুনা পরীক্ষায় সদরে ৬৫ জন, ভৈরবে ২৫ জন, কটিয়াদীতে ১০ জন, হোসেনপুরে ৮ জন, পাকুন্দিয়ায় ও কুলিয়ারচরে ৩ জন করে, করিমগঞ্জে ২ জন এবং নিকলী, বাজিতপুর ও মিঠামইনে একজন করে নতুন রোগি শনাক্ত হয়েছে। এছাড়া অন্য জেলায় আক্রান্ত ২৯ জন এবং পুরনো ৪ রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৩৫৬টি নমুনা। বুধবার রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন ছিলেন মোট ৫৪৮ জন।