র্যাবের হাতে ১৮শ’ পিস ইয়াবাসহ আটক ইসরাফিল -পূর্বকণ্ঠ
র্যাব বাজিতপুরের হিলচিয়া বাজার এলাকা থেকে ১৮শ’ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল আজ ২৬ জানুয়ারি দুপুরে হিলচিয়া বাজার এলাকা থেকে ১৮শ’ পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ উপজেলার সাতুটা গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মো. ইসরাফিলকে (৫০) আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসরাফিল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত বলে স্বীকার করেছেন। এ ব্যাপারে বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।