গাঁজা ও দুই মটরসাইকেলসহ ২ মাদক প্রাচারকারী আটক করেছে র্যাব-১৪,সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ বুধবার ভোর সাড়ে পাচঁটায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার পাঁচগাও এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এসময় তাদের সাথে থাকা ৫০ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ০২টি মোটরসাইকেল এবং মাদক বিক্রয়ের নগদ ৯ হাজার টাকা’সহ উদ্ধার করে জব্দ করা হয়। আটককৃতরা হলা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর খাটিংগা গ্রামের আবু তাহেরের ছেলে আবু ছালেক (২৪) ও বুটাংবাড়ী এলাকার আব্দুল হকের ছেলে সোহেল মিয়া (২৩)।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।