কিশোরগঞ্জে নতুন ৮৮ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে সদরে ৩৬ জন আর ভৈরবে ২২ জন। চিকিৎসাধীন রোগির সংখ্যা ৪ শতক ছাড়িয়ে গেল। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের আজ ২৫ জানুয়ারি মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে প্রকাশ করা জেলার গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ৫৪৪টি নমুনা পরীক্ষায় সদরে ৩৬ জন, ভৈরবে ২২ জন, কটিয়াদীতে ১৪ জন, কুলিয়ারচরে ৫ জন, বাজিতপুরে ৪ জন, পাকুন্দিয়ায় ৩ জন, করিমগঞ্জে ২ জন, আর হোসেনপুর ও মিঠামইনে একজন করে নতুন রোগি শনাক্ত হয়েছে। এছাড়া অন্য জেলায় আক্রন্ত ৩৯ জন এবং পুরনো ২ রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। আজ রাতে জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন আছেন ৪২৯ জন।