• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে শুরু হয়েছে একাদশের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম

এসভি স্কুলে টিকা কক্ষের সামনে অপেক্ষমান ছাত্রীদের সারি -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে শুরু হয়েছে
একাদশের শিক্ষার্থীদের
টিকাদান কার্যক্রম

# নিজস্ব প্রতিবেদক :-

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ জানুয়ারির মধ্যে ১২ থেকে ১৮ বছরের সকল শিক্ষার্থী বা শিশুদের করোনার টিকা সম্পন্ন করার তাগিদ দিলেও এতদিন কেবল ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা টিকা নিচ্ছিল। একাদশ ও দ্বাদশ শ্রেণীল শিক্ষার্থীরা টিকার বাইরে ছিল। এখন তাদেরকেও টিকা দেয়া হচ্ছে। আজ ২৫ জানুয়ারি মঙ্গলবার কিশোরগঞ্জ শহরের সরকারী এসভি সরকারী বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের এবং সরকারী বালক বিদ্যালয়ে ছাত্রদের টিকা প্রদান করা হচ্ছে। সকালে গিয়ে টিকা নেয়ার জন্য শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ এবং দীর্ঘ লাইন দেখা গেছে। আকাদশ ও দ্বাদশ শ্রেণীর পাশাপাশি স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রমও অব্যাহত রয়েছে। কিশোরগঞ্জে গত ৭ ডিসেম্বর থেকে ১২ থেকে ১৮ বছরের শিশুদের ফাইজারের টিকাদান কার্যক্রম শুরু হয়েছিল জেলা শহরের এসভি সরকারী বালিকা বিদ্যালয় এবং সরকারী বালক বিদ্যালয় কেন্দ্রে। এখন জেলার ১৩ উপজেলাতেই টিকাদান কার্যক্রম চালু হয়েছে। সবাইকেই ফাইজারের টিকা দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *