র্যাবের এক অভিযানে হোসেনপুরের পূর্ব দীপেশ্বর এলাকা থেকে ১৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল গতকাল ২৪ জানুয়ারি সোমবার রাত সাড়ে ১১টার দিকে হোসেনপুর পৌর এলাকার পূর্ব দীপেশ্বর থেকে একই এলাকার আব্দুল হাইয়ের ছেলে অহিদ মিয়াকে (৩৮) আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অহিদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। এ ব্যাপারে হোসেনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।